Ajker Patrika

হাইতির বিদায়ঘণ্টা বাজিয়ে ব্রাজিলের জয়

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়ায় সমালোচনার জবাব দিয়েছে নেইমারহীন ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে এসেছে সেলেসাওরা। আর ব্রাজিলের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে হাইতির। চলুন ছবিতে ছবিতে দেখে নিই ব্রাজিল-হাইতি ম্যাচের কিছু ঘটনা।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮: ২১
হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। মাথিয়াস কুনিয়া করেছেন জোড়া গোল। এক গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। জয়ের পর এভাবেই উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। ছবি: এএফপি

৪০ মিনিটে ডান পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রাফিনিয়া। বের হওয়ার পর চোখের পানি মুছতে থাকেন তিনি। কোচ কার্লো আনচেলত্তিও চিন্তিত হয়ে পড়েন রাফিনিয়ার এই অবস্থা দেখে। ছবি: এএফপি

এক গোল করেছেন। একটি গোলে অ্যাসিস্টও করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি কুনিয়ার আরেক গোলে ভিনি পরোক্ষ অবদান রেখেছেন। ম্যাচসেরাও হয়েছেন ভিনি। ছবি: এএফপি

হাইতির বিপক্ষে ৩ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন ব্রাজিলের। বিশ্বকাপে সেলেসাওরা এখন পর্যন্ত করেছে ২৪১ গোল। দুইয়ে থাকা জার্মানির বিশ্বকাপে গোল ২৩৯। ছবি: এএফপি

৬৪ মিনিটে বদলি হিসেবে নেমে একটি গোলও করেন এনড্রিক। যদিও অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে তাঁর গোল। গোল না করতে পারলেও ব্রাজিলের ৩-০ গোলে জয়ের পর এভাবেই উদযাপন করেছেন তিনি। ছবি: এএফপি

ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকেও জয়ের কৃতিত্ব দিতে হবে। সেলেসাওদের লক্ষ্য বরাবর ৪ শট নিয়েছে হাইতি। কিন্তু আলিসন প্রতিপক্ষের সবগুলো আক্রমণ দারুণভাবে প্রতিহত করেছেন। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত