Ajker Patrika

তিন লাল কার্ডের ম্যাচ, হিমেনেসের কান্না, ছবিতে ছবিতে দেখে নিন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু মুহূর্ত

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কী ছিল না! আসতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখা গেছে তিন লাল কার্ড। গোল করে কাঁদতে দেখা গেছে হোসে হিমেনেসকেও। স্বাগতিক মেক্সিকো টুর্নামেন্ট শুরু করে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে। চলুন ছবিতে ছবিতে দেখে নিন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু মুহূর্ত।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২: ৫৫
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ ও ৬৭ মিনিটে গোল দুটি করেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেস। ছবি: এএফপি

এমনি এমনি তো আর ফুটবল বিশ্বকাপকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় না। উদ্বোধনী ম্যাচ হলে তো কথাই নেই। আসতেকা স্টেডিয়ামে যখন চলছিল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা, তখন মেক্সিকোর ‘দ্য অ্যাঙ্গেল অব ইনডিপেন্ডেন্স’ এলাকায় দেখা গেছে দর্শকদের উন্মাদনা। ছবি: এএফপি

ফুটবল অনেক সময় জীবনের গল্পও বলে। এক সময় মাথার খুলির অস্ত্রোপচার করতে হয়েছিল রাউল হিমেনেসের। সেই হিমেনেস গত রাতে করেছেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। গোলের পর কেঁদেছেন ৩৫ বছর বয়সী মেক্সিকোর এই ফরোয়ার্ড। ছবি: এএফপি

জয়ের পর এভাবেই উদযাপন করেন মেক্সিকোর সমর্থকেরা। ছবি: এএফপি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড দেখিয়েছেন রেফারি উইল্টন সাম্পাইও (বাঁয়ে)। লাল কার্ড দেখা তিন ফুটবলারের দুইজন দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে ও থেম্বো জোয়াম। আরেক লাল কার্ড দেখেছেন স্বাগতিক মেক্সিকোর সিজার মন্তেস। ছবি: এএফপি

হারের পর ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। ছবি: এএফপি

আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর কাছে উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হারের হতাশায় মাঠ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত