
গ্রীষ্মের আগমনী বার্তায় রাজশাহীর আমবাগানজুড়ে নেমেছে সবুজের উৎসব। পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকার একটি বাগানে গাছে গাছে ঝুলছে বড় হয়ে ওঠা নানা জাতের কাঁচা আম। মৃদু বাতাসে দুলতে থাকা আমে ভরা ডালপালা আর সবুজের সমারোহ যেন জানান দিচ্ছে আসন্ন মধুমাসের আগমনের কথা। অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন বাগানমালিকেরা। ছবি: মিলন শেখ

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন









