Ajker Patrika

শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত বাংলাদেশ, দেখে নিন কিছু মুহূর্ত

হংকংয়ের বিপক্ষে দারুণ এক জয়ে ২০২৫ এশিয়া কাপ মিশন শুরু করেছিল লিটন দাসের নেতৃত্বাধীন। কিন্তু ঠিক তার পরের ম্যাচেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৩৯ রান। এই রান তাড়া করে ৩২ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের কিছু মুহূর্ত।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দেখতে এসেছেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। তবে যে আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন, তাঁর ছিটেফোঁটাও ছিল না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের পারফরম্যান্সে। বাজে হারে এখন সুপার ফোরে যাওয়াটাই কঠিন হয়ে গেল বাংলাদেশের। ছবি: এএফপি

টস হেরে আগে ব্যাটিং পেয়ে প্রথম ১৩ বলে কোনো রানই করতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি

৯.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রানে পরিণত হয় বাংলাদেশ। জাকের আলী অনিক-শামীম হোসেন পাটোয়ারীর ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশ ১৩৯ রান করলেও সেটা যথেষ্ট হয়নি। শামীম ৪২ ও জাকের ৪১ রানে অপরাজিত থেকেছেন। ছবি: এএফপি

দলীয় ১৩ রানে শ্রীলঙ্কা ১ উইকেট হারায়। উইকেট নেওয়ার পর এভাবে উদযাপন করে বাংলাদেশ। যদিও লিটন-মোস্তাফিজুর রহমানদের এমন উদযাপন স্থায়ী হয়নি। ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে শ্রীলঙ্কা। ছবি: এএফপি

ব্যক্তিগত ১ রানে জীবন পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠেন কামিল মিশারা। ৩২ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। মেরেছেন ৪ চার ও ২ ছক্কা। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত