বাউত উৎসব
ভোরের আলো ফুটতে না ফুটতেই কাঁধে মাছ ধরার পলো নিয়ে দল বেঁধে এক বর্ণিল উৎসবে মেতে ওঠেন শৌখিন শিকারিরা। আঞ্চলিকভাবে যা ‘বাউত উৎসব’ নামে পরিচিত। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এই বাউত উৎসব ‘পলো উৎসব’ নামেও পরিচিত।
প্রতিবছর শুষ্ক মৌসুম, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মাছ শিকারের এই উৎসব শুরু হয়। বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন মাছ শিকারিরা এসে বিলপাড়ে জড়ো হন। এ সময় পুরো এলাকা অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিল এলাকা থেকে এই বাউত উৎসবের মনোমুগ্ধকর চিত্র তুলে ধরেছেন আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমান।

বাউত উৎসবকে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পলো উৎসব নামেও ডাকা হয়।

ভোরের আলো ফুটতে না ফুটতে কাঁধে পলো নিয়ে দল বেঁধে চলছেন শৌখিন শিকারিরা।

মাছের খোঁজে পাবনার রুহুল বিল চষে বেড়ান শিকারিরা।

বিলের ঘোলা পানিতে মাছ ধরায় ব্যস্ত শিকারিরা।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি শিকারিরা এসেছেন এই উৎসবে।

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয় মাছ শিকারের এই উৎসব

মাছ পাওয়া গেল কি গেল না সেটা বিষয় নয়, মাছ ধরার আনন্দটাই মূল কথা।

দিনভর মাছ ধরে দল বেঁধে বাড়ি ফেরেন সবাই।
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন









