তিন বছরের শিশু মুসা মোল্লা ও সাত বছরের রোহান মোল্লা নিষ্পাপ, ফুলের মতো কোমল। কারও সঙ্গে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু বাবার চরম নিষ্ঠুরতায় পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। আহাদ মোল্লা নামের এক ব্যক্তি দুই ছেলেসন্তানকে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় নিজে ছুরি চালিয়েছেন। আহাদ বেঁচে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায়। এ নিয়ে আজকের পত্রিকায় রোববার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, আহাদ মোল্লা পেশায় বাসাবাড়ির নিরাপত্তাকর্মী এবং তাঁর স্ত্রী রোজিনা আক্তার অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তাঁদের দুজনের মধ্যে কলহ ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঋণগ্রস্ত থাকার কারণে আহাদ মোল্লা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ইদানীং অর্থনৈতিক অস্থিরতা এবং আর্থিক টানাপোড়েন পরিবারের শিশুদের নিরাপত্তা দিতে পারছে না। অভিভাবকদের আক্রোশ গিয়ে পড়ছে তাদের জীবনের ওপর। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রতিপক্ষকে ফাঁসানো, প্রতিশোধ কিংবা অপরাধ আড়াল করতে কখনো মা-বাবাসহ আপনজন হয়ে উঠছেন শিশুদের ঘাতক।
বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের স্বল্প আয়ে সংসার চালানো খুব কঠিন। এ শ্রেণির মানুষ দিনযাপনের বাড়তি টাকার জন্য ঋণ করতে বাধ্য হচ্ছেন। আবার ঋণের টাকা পরিশোধের চাপ থাকে।
এ মানসিক চাপ সৃষ্টি হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। আহাদ মোল্লা হয়তো মানসিক চাপ সামাল দিতে না পেরে শিশুসন্তানদের হত্যা এবং নিজে আত্মহত্যার চেষ্টা করে চাপমুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু কোনো বাবাই কি তাঁর স্নেহাস্পদ সন্তানকে এভাবে হত্যা করতে পারেন?
আমরা ঘটনার পরম্পরায় রোহান ও মুসাকে হত্যার জন্য তাদের বাবাকে দায়ী করতে পারি। কিন্তু এই বাবা রাষ্ট্র আর সমাজকে একটা ধাক্কা দিলেন যেন। মনে করিয়ে দিলেন, আমরা নিম্ন আয়ের মানুষ বলে ১৪০ টাকা কেজি দরের টমেটো তো দূরের কথা, ৭০ টাকা দরের আলুও কিনে খেতে পারছি না। আহাদ মোল্লা কেন ঋণ করেছিলেন, তা স্পষ্ট না হলেও এটুকু বলা যায়, যে সন্তানদের লালনপালন করতে মা-বাবারা আয় করেন, তাদের মানুষ করতে অন্যের কাছে ঋণ করেন, সেইসব মা-বাবা হয়তো ‘মৃত্যু’কে সহজ মনে করেন। কিন্তু মনে রাখতে হবে, অন্যায়-অপরাধের পথ কখনোই সহজ হয় না।
এ ক্ষেত্রে রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তার দাবি থাকতেই পারে। এটা সবার অধিকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তাদের এই প্রত্যাশা করা ও দাবি তোলা নিশ্চয়ই অমূলক নয়—অন্তত বাজারদর নিয়ন্ত্রণে আনুন, সব ক্ষেত্রের সিন্ডিকেট ভাঙুন, আগামী প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করুন। তাহলে হয়তো কোনো মা কিংবা বাবাকে ঋণের বোঝা মাথায় নিয়ে মানসিক চাপ সহ্য করতে হবে না, সন্তানের গায়ে ফুলের টোকা দেওয়া তো দূরের বিষয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুবিতর্কিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড-এআরটি) গত ৯ ফেব্রুয়ারি সই হলেও এর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গত বছরের ২ এপ্রিল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বর্ধিত হারে শুল্ক আরোপের পর থেকেই।
১ দিন আগে
প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস মনে করিয়ে দেয়, একটি সুস্থ সমাজ গঠনে আমাদের সম্মিলিত দায়িত্ব কতটুকু। ২০২৬ সালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘টুগেদার ফর হেল্প। স্ট্যান্ড উইদ সায়েন্স’। অর্থাৎ, ‘স্বাস্থ্যের জন্য ঐক্যবদ্ধ, বিজ্ঞানের সঙ্গে অবস্থান’।
১ দিন আগে
পৃথিবীর এক প্রান্তে সংঘাতের উত্তাপ অন্য প্রান্তে কৃষকের মাঠে ফাটল ধরায়, তার জীবিকার নিশ্চয়তাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। যেমন হাজার মাইল দূরের ভূরাজনৈতিক সংঘাত সরাসরি বাংলাদেশের কৃষি, কৃষক এবং খাদ্যনিরাপত্তাকে প্রভাবিত করছে।
১ দিন আগে
নতুন কোনো সরকার ক্ষমতায় এলে প্রথমেই বেশ কিছু ব্যাপারে তৎপর হয়ে ওঠে। একটি তৎপরতার দেখা মেলে প্রতিবারই। অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে তারা যেন বদ্ধপরিকর হয়।
১ দিন আগে