ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু গণ-অভ্যুত্থানের দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এ বাহিনীর সদস্যদের যেখানে এখনো মনোবল ফেরানো সম্ভব হয়নি, সেখানে কীভাবে তাঁদের দ্বারা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের আশা করা যায়? একদিকে মনোবল ফিরে না আসা, অন্যদিকে দায়িত্ব পালনের লজিস্টিক সাপোর্টের অভাব—এই দুই কারণে নির্বাচনে তাঁদের সঠিকভাবে দায়িত্ব পালনের আশঙ্কা থেকে যায়।
৬ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশের পাঁচ শতাধিক যানবাহন ভস্মীভূত ও মেরামতের অযোগ্য হয়ে পড়ে। এ ছাড়া গত বছর আরও প্রায় ১ হাজার ৪০০ যানবাহনকে অকেজো ঘোষণা করা হয়। গত অর্থবছরে পুলিশ বাহিনীর জন্য চার শতাধিক যানবাহন কেনা হলেও এখনো বিভিন্ন ধরনের ৬ হাজারের বেশি যানবাহন, নৌযান এবং অন্যান্য লজিস্টিক ঘাটতি রয়েছে। এ ঘাটতি নিয়ে তারা কীভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবে?
যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, নির্বাচনের আগে সব ধরনের লজিস্টিক ঘাটতি পূরণ করা সম্ভব। প্রশ্ন থেকে যায়, লজিস্টিক সাপোর্ট সম্পন্ন হলেও কি তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে? জাতীয় নির্বাচনের আর মাত্র ৩৩ দিন সময় বাকি আছে। গত দেড় বছরের বেশি সময়ে যেখানে এ বাহিনীর সদস্যদের মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেখানে এত অল্প সময়ে তাঁদের মনোবল কীভাবে ফিরিয়ে আনা সম্ভব?
এবারের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, বিগত সরকারের সময়ে অনুষ্ঠিত তিনটি নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। দেশের অধিকাংশ মানুষ সেই নির্বাচনগুলোতে তাঁদের মতামত দিতে পারেননি। দেশের সাধারণ মানুষ এবার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
দেশে সংঘটিত নানা ধরনের মবের ঘটনা, হাদি হত্যাকাণ্ড, সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের অফিস এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারেনি।
যখন রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পারে না, তখন নির্বাচন আর গণতন্ত্রের উৎসব থাকে না, তা হয়ে ওঠে সহিংসতার প্রতিযোগিতা। পুলিশ হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ বাহিনী। তারাই যদি সব জায়গায় ব্যর্থতার নজির সৃষ্টি করে, তাহলে নির্বাচনে তারা কী ভূমিকা পালন করবে, তা অনুমান করা যায়। বাকি সময়ের মধ্যে যদি পুলিশের জন্য সব আয়োজন সম্পন্ন না করা যায়, তাহলে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।
আমরা আশা করব, সরকার নির্বাচনের আগেই পুলিশ বাহিনীর জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করে, নির্বাচনের মাঠে তাদের পেশাদারত্ব দেখানোর সুযোগ করে দেবে। আমরা চাই, নির্বাচন কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়।

গত বছর নেপালে তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয়। দুর্নীতি, অর্থনৈতিক চাপে জেরবার জনজীবন এই বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল। তা একপর্যায়ে এমন দাবানলের রূপ নেয় যে তাসের ঘরের মতো ধসে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকার। জনরোষের মুখে কয়েকজন মন্ত্রীর পালানোর চেষ্টার ভিডিও সে সময়...
৭ ঘণ্টা আগে
তিন দিকে নদীবেষ্টিত ভারতীয় ভূখণ্ডের সঙ্গে লাগোয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকা। দেশের মূল ভূখণ্ড থেকে কালজানি নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকটি। শুধু একটি সেতুর অভাবে এলাকার কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে যুগের পর যুগ। নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় এই...
৮ ঘণ্টা আগে
মার্কিন-ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে সূচিত ইরান সংঘাত বৈশ্বিক ভূরাজনীতিতে অস্থিরতা বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতেও তীব্র প্রভাব ফেলেছে। বিশেষ করে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর মাধ্যমে। এর ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করেছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ শিক্ষক অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ৮৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ৮ মার্চ। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশে সাংবাদিকতার একাডেমিক শিক্ষাঙ্গনে আলোকবর্তিকারূপে অবদান রেখে গেছেন।
৯ ঘণ্টা আগে