Ajker Patrika

মুগ্ধকারিণীর নৃত্য

সম্পাদকীয়
মুগ্ধকারিণীর নৃত্য

‘মোহিনী’ অর্থ যে নারী সবাইকে মুগ্ধ করে। আর ‘আট্টম’ মানে নৃত্য। এই মোহিনী আর আট্টম শব্দ দুটি এক হয়ে নাম হয়েছে ভারতের কেরালা রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও সুপ্রসিদ্ধ শাস্ত্রীয় নৃত্যকলার—মোহিনীয়াট্টম। তাহলে শব্দযুগলটির অর্থ দাঁড়ায়, মুগ্ধকারিণীর নৃত্য! বোঝাই যাচ্ছে, এই নাচ শুধু নারীরাই পরিবেশন করেন। তা-ও এককভাবে। ষোড়শ শতাব্দীতে এই নৃত্যশৈলী উদ্ভূত হয়। প্রধানত মন্দিরকেন্দ্রিক নৃত্য হিসেবে দেবদাসীরা এটি পরিবেশন করতেন। এই নাচে ‘লাস্য’ বা নারীসুলভ সুকুমার ভাব এবং ‘ভাব’ বা আবেগের ওপর জোর দেওয়া হয়। হিন্দু দেবতা বিষ্ণুর ‘মোহিনী’ অবতারের কাহিনি বা ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি মোহিনীয়াট্টমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত আছে, সমুদ্রমন্থনকালে উত্থিত অমৃতের ভাগ হতে অসুরদের বঞ্চিত করার লক্ষ্যে ভগবান বিষ্ণু মোহিনী নারীর বেশ ধারণ করে তাদের প্রলুব্ধ করেন। আরেক কিংবদন্তি অনুযায়ী, ভষ্মাসুরের হাত থেকে শিবকে রক্ষা করতে বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করেন। বিষ্ণুর এই মোহিনী রূপ থেকে নাচটির জন্ম হয়েছে বলে মনে করা হয়।

ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশিদের হেনস্তাকারী আকাশের বিলাসী জীবন

ব্র্যাক ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত: আনন্দবাজারের প্রতিবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত