
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তা সংলগ্ন গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১টা ১৩ মিনিটের দিকে কদমতলীর শিল্প এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাস লাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। সে জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে।

জাতীয় সংসদ সচিবালয় আইন অনুযায়ী সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
১৭ মিনিট আগে
যদি নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর বাড়তে দেবো না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি...
২ ঘণ্টা আগে
স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪০ দশমিক ৯০ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ০৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক ০৭ শতাংশ ফিডার রোডে ঘটেছে। এ ছাড়া মোট দুর্ঘটনার ৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা মহানগরীতে, ০ দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০ ৯৭ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে