
জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে কমিশনের সদস্য করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় আইনের ৭ ধারা অনুযায়ী এই কমিশন গঠন করে গত ২ এপ্রিল গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
আইন অনুযায়ী, স্পিকারকে চেয়ারম্যান করে এই কমিশন গঠন করা হয়। কমিশনে প্রধানমন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্য, সংসদের বিরোধীদলীয় নেতা বা তাঁর মনোনীত সংসদ সদস্য, সংসদবিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্য এবং অর্থমন্ত্রী বা তাঁর মনোনীত সংসদ সদস্যকে কমিশনের সদস্য করা হয়।
এই কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, তাঁদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ দেবে। এ ছাড়া সংসদ সচিবালয় কমিশনকে তার নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করতে বলা হয়েছে।

ঈদের ছুটি ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। কয়েক দিন ধরে স্বাভাবিকের তুলনায় দুই-তিন গুণ বেশি যানবাহন চলাচল করছে এই পথে। এই অবস্থায় যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
৪২ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় ও গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর-চন্দ্রা এলাকায় ৫ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলছে উত্তরাঞ্চলের গণপরিবহন। একদিকে বৃষ্টি, তার মধ্যে সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঈদের ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এতে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকেই যমুনা সেতু থেকে মহাসড়কের পুংলি পর্যন্ত এই পরিস্থিতি চলছে।
১ ঘণ্টা আগে
বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে এসব দপ্তরে পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে