
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করব। যদি নির্মূল করতে নাও পারি, অন্তত এর ব্যবহার আর বাড়তে দেবো না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)।
চিফ হুইপ বলেন, তামাক খেলে ক্ষতি হয় সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তামাক রোধের কোনো বিকল্প নেই– এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ। আপনাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর সঙ্গে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তারা তামাককে নিয়ন্ত্রণ করতে চায় না। তারা বিজ্ঞাপন দেয়—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ অথচ নিচে লেখা থাকে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। তামাক চাষিদের ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার— আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।
মো. নূরুল ইসলাম বলেন, ভয়েজার ১ ও ২ এর মতো টেকনোলজি তৈরি হয়েছে ৭০ এর দশকে অথচ এখনো মানুষ হার্টঅ্যাটাকে মারা যায়!কোনো চিকিৎসা প্রযুক্তি তৈরি হয় না কেন? এখানে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। হার্টের নালির মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘা তৈরি হয়, আমরা এটা পরিষ্কার করতে এখনো পারি না কেন? পৃথিবীতে থাকার জন্য মানুষ মারার ব্যবস্থা এখন মানুষই করে।
চিফ হুইপ বলেন, অনেক সময় নেগেটিভ প্রচারণার রেজাল্ট পজিটিভ হয়। যেমন বাংলাদেশে হেরোইন বা ইয়াবা আসার আগে আমরা যখন ‘অ্যান্টি-হেরোইন’ ক্যাম্পেইন করতাম, তখন কিশোর বয়সে অনেকেই চিন্তা করতো—হেরোইন খেলে আসলে কী হয়? তা একবার খেয়ে দেখা যায়। এভাবে হেরোইনের আসলে এক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তামাকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সে রকম হতে পারে।
আয়োজকদের পরামর্শ দিয়ে চিফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাকবিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সিগারেটের ক্ষতি, আইনের প্রয়োজনীয়তা এবং আপনাদের সহযোগিতা এই তিনটি বিষয় উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। তিনি দেশের সকল মানুষের প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সোহেল রেজা চৌধুরী। অনুষ্ঠানে তাবিনাজ ও উবিনীগ সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৮ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১০ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১১ ঘণ্টা আগে