কারসাজি করে পদ্মা সেতু বানানো যায় না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না।’ আজ বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে বেসরকারি সংস্থা সিপিডি আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সিপিডি রাজধানীর লেকশোর হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে। এতে পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ আলোচনায় অংশ নেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আমীর খসরুর করা মন্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
আলোচনার একপর্যায়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিসংখ্যান নিয়ে ‘কারসাজি’ করছে। এর অংশ হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখাচ্ছে সরকার।
এ বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কারসাজি করে পদ্মা সেতু, মেট্রোরেল বা কর্ণফুলী টানেল নির্মাণ করা যায় না। আর ঘরে ঘরে যে বিদ্যুৎ পৌঁছে গেছে বা মানুষের গড় আয়ু ৭০ পেরিয়ে গেছে, তা-ও পরিসংখ্যান কারসাজি করে অর্জন করা যায় না। সরকার উন্নয়ন করছে বলেই জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। এভাবে দোষারোপের রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এম এ মান্নান বলেন, দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অনেক বড় পরিসরে মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে।
আলোচনা সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
- পদ্মা সেতু চালু হলে ৫০ মিনিটে শিবচর থেকে ঢাকা
- মাকড়সার পায়ের মতো পিলার
- পদ্মা নদীর নামেই সেতু, উদ্বোধন ২৫ জুন
- সর্বোচ্চ পিলারের দৈর্ঘ্য ৫০ তলা ভবনের সমান
- যেসব রেকর্ড হয়ে গেছে
- যে ভিতের ওপর দাঁড়িয়ে পদ্মা সেতুর পিলার
- পদ্মা সেতুর সঙ্গে দিতে হবে এক্সপ্রেসওয়ের টোল
- পদ্মা সেতু ঘিরে নতুন এক্সপ্রেসওয়ে
- পদ্মা শাসনে ১ টনের পাথর, ৮০০ কেজির জিওব্যাগ
- ১২ হাজার কর্মী নির্মাণে যুক্ত ছিলেন
- পদ্মা সেতুতে ৪২টি পিলার যে কারণে
- বাড়তি নিরাপত্তা দেয়াল আছে ১২৩৯০টি
- খুশির নাম পদ্মা সেতু
- পদ্মা সেতু বাঁকা কেন
- পদ্মা সেতুর টোলসহ ১৩ রুটের নতুন বাসভাড়া নির্ধারণ
- আনা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রেন
- মাওয়ায় হবে পদ্মা সেতু জাদুঘর









