
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জীবন ও সম্পদ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে।’
আজ রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার (পিএসসি)।
সম্মাননা পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা আরও বাড়বে। তিনি সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে মহাপরিচালকের নিবিড় তদারকিরও প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে তিনি দায়িত্ব পালনে আরও পেশাদার ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন এবং পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান (পিএসসি) বক্তব্য দেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। অনুষ্ঠান শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়ির আটতলা বাড়িতে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তিনটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট...
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ ঐক্যজোট। সংগঠনটি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের নিন্দা জানিয়ে নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
৩ ঘণ্টা আগে