
রেলের টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে গঠিত টাস্কফোর্সের অভিযানে সাত দিনে ভাড়া ও জরিমানাসহ ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে।
‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে। এসব টাস্কফোর্স ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্য বাবদ ১২ লাখ ২৯ হাজার টাকা, মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকিটের ওপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিনা টিকিটের মোট ৬ হাজার ২৭৮ জন ও অন্যের আইডি দিয়ে কেনা টিকিটে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়।
এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২৫৭ জন ও অন্যের আইডি থেকে ক্রয়কৃত টিকিটধারী ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকা, মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।
একইভাবে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটের ৩ হাজার ২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা ও জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা, মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।
এ সময় টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়।
বর্তমানে রেলওয়ের পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ১৪ টি—মোট ২৩টি টাস্কফোর্স কাজ করছে। রেলওয়ের নিয়মিত টিকিট চেকিংয়ের পাশাপাশি এই বিশেষ টাস্কফোর্সের অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও আহলে শুরা, কাকরাইল মাওলানা ফারুক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
৩৫ মিনিট আগে
গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন পদ্ধতি বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কোবরার করা রিটের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন...
১ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের সব বিদ্যুৎ গ্রাহককে শতভাগ প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। শতভাগ প্রি-পেমেন্ট মিটার স্থাপন সম্পন্ন হলে মিটার রিডারের প্রয়োজনীয়তা বিলুপ্ত হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। অনেকের মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সেভাবে সংরক্ষণ করা হয়নি। চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বাংলাদেশের জন্য যতটা না ছাড়ের ব্যবস্থা রয়েছে, তারচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের...
২ ঘণ্টা আগে