ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
আজ বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্মে’ বড় হওয়া প্রায় ৭০০ কেজি ওজনের অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও রয়টার্সেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গোলাপি ত্বক ও মাথায় লম্বা সোনালি লোমের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দেওয়া বন্যা পরিস্থিতি গতকাল রোববার কিছুটা উন্নতি হয়েছে। তবে উত্তর-পূর্বে অবনতি হয়েছে। যেসব জায়গায় অবনতি হয়েছে, সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা আরও বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টাকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনি, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ দিতে বলা হয়েছে।
১২ ঘণ্টা আগে