
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ব্যাংক থেকে টাকা উঠিয়েছে কি না এবং সেটার পরিমাণ কত তা পরীক্ষা–নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ব্যাংক হিসাব জব্দ করার আগে কোনো টাকা ওঠানো হয়েছে কি না এবং উঠিয়ে থাকলে কোথায় গেছে—এসব বিষয় গুরুত্বসহকারে পরীক্ষা করা হচ্ছে। দুদকের পক্ষ থেকে বিএফআইইউকে (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) চিঠি দেওয়া হয়েছে তথ্য সরবরাহ করার জন্য।
আজ রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। তিনি বলেন, ‘অনুসন্ধান দ্রুত গতিতে চলছে। দুদক যার বিরুদ্ধে অনুসন্ধান করে তাঁকে ডাকতে বাধ্য না। উনাকে (বেনজীর) সুযোগ দেওয়া হয়েছে দুদকে হাজির হওয়ার জন্য। তিনি যদি না আসেন তাহলে আইন তাঁর নিজস্ব গতিতে চলবে।’
বিদেশযাত্রায় দুদক কেন নিষেধাজ্ঞা চায়নি এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, বেনজীরের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য আসার পর দুদক জব্দ চাইল। দুই দফায় জব্দ হলো (দুই দফায় সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত)। এখন প্রশ্ন বিদেশযাত্রা রোধ করা যাবে কি না? কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে এসেছে তিনি বিদেশ চলে গেছেন। এখন ৬ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভুক্তভোগীরা বেনজীরের বিরুদ্ধে মামলা করতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, দুদকের তফসিলভুক্ত অপরাধ হলে দুদকে আবেদন করতে পারবে। তবে অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ভিকটিম চাইলে মামলা করতে পারবেন।
আরও খবর পড়ুন—

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ বলে তিনি জানান...
১ ঘণ্টা আগে
দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৪ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৪ ঘণ্টা আগে
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৯ ঘণ্টা আগে