
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে মিয়ানমার সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে প্রায় সার্বক্ষণিক সংঘাত বা যুদ্ধ বিরাজ করছে। ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে। আরএসইউ, আরসা, আরাকান আর্মিসহ আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এসব সংঘাতের প্রভাব (স্পিলওভার) অনেক সময় বাংলাদেশের ভূখণ্ডেও এসে পড়ে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এসব কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে গোলাগুলির কারণে আমাদের নাগরিকেরা মৃত্যুবরণ করছে। সে জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে, আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার।’
সাংবাদিকের এক প্রশ্নের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভারতের সীমান্তের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই দুই সীমান্তকে একইভাবে দেখা যাবে না।
ল্যান্ডমাইনের ঝুঁকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকায় মাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মাইন খুঁজে বের করার জন্য ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, ওগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজিবির কাছে দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা কাজ করছে, যাতে মাইন দুর্ঘটনা আর না হয়।’
ভারত থেকে ‘পুশ ইন’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার এখন পর্যন্ত কাউকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড (বিজিবি) এবং জনগণের সহায়তায় আমরা সফলভাবে এখন পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি।’
মন্ত্রী বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে রাজ্য মানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল অ্যাজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে। সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলব কেন্দ্রীয় সরকারের সঙ্গে। আমরা বলেছি, যদি সে রকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধিমোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। যাচাই করে যদি সেটার সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় ফেরত নিয়ে আসব। এ ছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি কোনো ব্যক্তি সত্যিই বাংলাদেশি নাগরিক হন, তাহলে ভারতকে নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে হবে। আমরা জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে নেব। কিন্তু অন্য কোনো উপায়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’
পুশ ইন প্রতিরোধে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিতে বিজিবির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে পুশ ইন প্রতিরোধে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য বিজিবি সদস্যদের প্রতিবছর নিয়মিতভাবে পদক দেওয়া হয়। তবে সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় পদকের পাশাপাশি সনদ বা অন্যান্য বিশেষ স্বীকৃতির ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে বিজিবির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে আলোচনা করব।’
অন্য এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের ক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কার ও খারাপ কাজের জন্য তিরস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা জনসম্পৃক্ত বাহিনী হিসেবে পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব করতে। বিজিবির ক্ষেত্রেও প্রয়োজন হলে অতিরিক্ত স্বীকৃতির বিষয়টি বিবেচনা করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রায় দুই বছরে ছয়টি মামলার রায় হয়েছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ২০টি মামলা। ৩৮ অভিযোগের তদন্ত চলার পাশাপাশি তদন্তের জন্য বাছাই করা হয়েছে আরও অর্ধশতাধিক অভিযোগ।
৬ ঘণ্টা আগে
বিএনপি সরকার ক্ষমতায় এসে মেয়াদের পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনার মেয়াদ শেষ করার আগেই প্রায় দেড় হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বন্দোবস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে
৩০ মে ১৯৮১। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সারাটা দিন ধকল গেছে সবার ওপর দিয়ে। সেনানিবাসের ভেতর সবকিছু ঠিকঠাক মতোই চলছে। শহরের কোথাও থেকে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। কি হতে যাচ্ছে সে আলোচনাতে মশগুল সাধারণ মানুষ। সারাটা দিনই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বেড়াতে...
৯ ঘণ্টা আগে
পুলিশের ইউনিফর্ম পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় ‘অসদাচরণ’ প্রমাণিত...
১০ ঘণ্টা আগে