ঢাকা: আগামী ২৯ মে থেকে সৌদি আরবে বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ...
৩ মিনিট আগে
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
৩ মিনিট আগে
রাজধানী শেরেবাংলা নগর থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।
২৫ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।
১ ঘণ্টা আগে