
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলইডি বিলবোর্ড বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রুবেল বাদী হয়ে ঢাকা কার্যালয়ে মামলাটি করেন। কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপনফলক (বিলবোর্ড) বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা রেট নির্ধারিত থাকলেও কৌশলে মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনায় ছয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) খান মোহাম্মদ বিলাল এবং প্রতিষ্ঠানের সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার) মো. ইফসুফ আলী সরদার।
এ ছাড়া চার ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফ্ফার ইলাহী ও জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজাকে আসামি করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৭ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৭ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
৭ ঘণ্টা আগে