
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ নিশ্চিত করা এবং সিন্ডিকেটে জড়িত এজেন্সি বাদ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
আজ সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা থেকে এসব দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস অ্যালায়েন্সের অধীনে অভিবাসন নিয়ে কাজ করা ১০টি সংগঠন।
সভায় উইথনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকি বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৩৩৮টি এজেন্সি কাজ করবে। এর মধ্যে ২৫টি সরাসরি এবং ৩১২টি সহযোগী হিসেবে কাজ করবে। এই স্তরভিত্তিক কাঠামো প্রকৃত সংস্কার নয় বরং সিন্ডিকেটের একটি নতুন রূপ। এতে নিয়ন্ত্রণ ও মূল্য নির্ধারণের ক্ষমতা মুষ্টিমেয় এজেন্সির হাতে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।’
পারভেজ সিদ্দিকি আরও বলেন, ‘আমরা কোনো সংখ্যার সিন্ডিকেটই চাই না। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ থাকতে হবে। নেপাল, পাকিস্তান বা মিয়ানমারের ক্ষেত্রে এ ধরনের কাঠামো করা হয়নি। ফলে বাংলাদেশের জন্য করা চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।’
সভায় বক্তারা বলেন, অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অনিয়ম নিয়ে নানা অভিযোগ উঠেছে। নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রক্রিয়ায় এসব সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে শুরু থেকেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সেন্টার ফর ওমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের উপপরিচালক প্রবীর কুমার বিশ্বাস, আইএমএ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনিসুর রহমান খান, ওকাপের চেয়ারম্যান সৈয়দ মাহবুব ইলাহীসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।
সভায় অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হলো-ওকাপ, আইএমএ রিসার্চ ফাউন্ডেশন, বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন, অনির্বাণ, শিল্ড, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, পল্লী সোসাইটি ও কক্সবাজার প্রবাসী ফোরাম।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
২১ মিনিট আগে
দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসে অপরাধের সংখ্যা বেশি না বাড়লেও অপরাধের ধরন ও নিষ্ঠুরতায় এসেছে উদ্বেগজনক পরিবর্তন। গত জুলাই মাসের তুলনায় নারী ও শিশু হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ ও হত্যা অনেকাংশে বেড়েছে।
৩৬ মিনিট আগে
অপসংস্কৃতি, উগ্রবাদ আর সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, দেশের যুবসমাজ ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নজরুল চেতনাকে ধারণ করে আমাদের নতুন করে একটি সাংস্কৃতিক
২ ঘণ্টা আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের কয়েক মাস পর যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের। সরকারি এই টেলিভিশন সংক্ষেপে বিটিভি নামে পরিচিত। যাত্রা শুরুর পরপরই দেশজুড়ে কোটি মানুষের মনে ঠাঁই করে নেয় বিটিভির লোগো। সেই লোগোয় পরিবর্তন আনতে চলেছে টেলিভিশনটি। এরই মধ্যে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে
৩ ঘণ্টা আগে