
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে কোদাল দিয়ে মাটি কেটে তিনি খননকাজের সূচনা করেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গাবতলীর নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এ প্রকল্প বাস্তবায়নের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদীনালা ও খাল সচল রাখা মানে দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা প্রকৃতি রক্ষা করছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলছি।’
খাল খননকাজ উদ্বোধন শেষে তারেক রহমান স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের কৃষিসহায়ক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়িসহ গাবতলীর মানুষের মধ্যে উদ্দীপনা দেখা গেছে।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১২ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১২ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১২ ঘণ্টা আগে