
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫। আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন ভর্তি হয়েছে ২৪১ জন। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৮৮। এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন রয়েছেন। এ ছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৬, খুলনা বিভাগে ৪৪, রাজশাহী বিভাগে ৮, ময়মনসিংহে ৮, রংপুরে ১ ও সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৫৪৫ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছে।

আগামী রোববারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার...
৯ ঘণ্টা আগে
এই এগ্রিমেন্টের মূল্য উদ্দেশ্য হলো—সদস্যভুক্ত দেশগুলোর বিগ ক্যাটের আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের হোম কান্ট্রি হওয়ায় সুন্দরবনের ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিবেচনায় এই অ্যাগ্রিমেন্ট...
১০ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় ওই শিশুর বাড়িতে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে