
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, লোকপ্রশাসন বিভাগ ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে।
ভিপি পদে ছয়টি কেন্দ্রের পাঁচটিতে এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম। ৬টি কেন্দ্র মিলিয়ে তাঁর প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটপ্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।
জিএস পদে ছয়টি কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। আর ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
এজিএস পদেও এগিয়ে আছেন শিবির-সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট।
ভোট গণনার যন্ত্রে ত্রুটির কারণে গতকাল সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে