
বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনীর প্রধানদের মধ্যে গতকাল মঙ্গলবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং বিশেষ করে ‘জেএফ-১৭ থান্ডার’ মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডন পত্রিকা।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়।
বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। এই ফাইটার জেটটি ২০১৯ এবং ২০২৫ সালে ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার সময় সফলভাবে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলে দাবি করে পাকিস্তান। বাংলাদেশ বিমানবাহিনী বহর আধুনিকীকরণের অংশ হিসেবে এই বিমানটি সংগ্রহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর।
আইএসপিআর আরও জানিয়েছে, বৈঠকে পাকিস্তানি বিমানবাহিনীর প্রধান বাংলাদেশকে ‘সুপার মুশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বৈমানিকদের জন্য প্রাথমিক থেকে শুরু করে উন্নত মানের ফ্লাইং এবং বিশেষায়িত কোর্সের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর প্রতিশ্রুতি দেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে