
ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর মাধ্যমে এক দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে।
বিমানের উচ্চপর্যায়ের সূত্র জানায়, প্রাথমিকভাবে তিন মাসের জন্য সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই সূচি অনুযায়ী ফ্লাইট চলবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত। ফ্লাইটের বিস্তারিত সময়সূচি শিগগিরই চূড়ান্ত করা হবে।
এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা মূলত দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে ভ্রমণ করছেন।
সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিমান কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা-সংক্রান্ত আলোচনার পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমান খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা–করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সরাসরি আকাশপথে যোগাযোগ থাকলে অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ আরও জোরালো হবে।

পদায়নের দীর্ঘদিন পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপসহকারী কৃষি কর্মকর্তাদের বেতনের একাংশ কেটে রাখা নিয়ে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপ্লোমার মেয়াদের কমবেশির কারণে অর্থ বিভাগ এ ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে
চলমান বিদ্যুৎ-সংকট মোকাবিলায় নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানিতে ছয় মাসের জন্য শুল্কছাড় দিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে
৫ ঘণ্টা আগে
২০৩০ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে তা অর্জনের পথে বড় বাধা এখনো নিরক্ষর বিপুলসংখ্যক মানুষ। সাত বছর ও তদূর্ধ্ব বয়সী প্রায় পৌনে ৪ কোটি মানুষ এখনো পড়তে-লিখতে জানেন না। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫-এর প্রতিবেদনে এ তথ্য রয়েছে।
৫ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ প্রস্তাবটি দেওয়ার জন্য।’
৬ ঘণ্টা আগে