
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সাতজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। তিনি দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ী শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে একটি ভুয়া চলতি হিসাব খোলা হয়। ওই হিসাব খোলার সময় কেওয়াইসি (KYC) ফরমে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজের ব্যক্তিগত বাংলালিংক নম্বর ব্যবহার করেন। হিসাবটি গাজীপুর সিটি করপোরেশনের কোনো বোর্ড সভার অনুমোদন ছাড়া খোলা হয় এবং মেয়রের একক স্বাক্ষরে পরিচালিত হয়।
দুদকের অভিযোগে আরও বলা হয়, প্রতারণার উদ্দেশ্যে খোলা ওই হিসাবে ২০২১ সালের মার্চ পর্যন্ত মোট ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা জমা করা হয় পে-অর্ডারের মাধ্যমে। এর মধ্যে পুরো ২ কোটি ৬০ লাখ টাকা নগদে উত্তোলন করা হয়। এ ছাড়া ৮ হাজার ৫ টাকার একটি পে-অর্ডার ইস্যু করা হয় এবং অন্য ১৬ হাজার ৯৯০ টাকা ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়।
এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছাড়াও অভিযুক্ত হয়েছেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কোনাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, মো. শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।
দুদক জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগুন লাগার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ...
২ ঘণ্টা আগে
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ভুয়া পরিচয়ে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির ও প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান
৩ ঘণ্টা আগে
গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
৩ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী
৪ ঘণ্টা আগে