
নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ইন্ট্রোডাক্টরি রিমার্কে (উদ্বোধনী ভাষণ) বলেছেন, ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। গতকাল (বুধবার) প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসে রোজার আগে ইলেকশন আয়োজনের বিষয়ে বলা হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু এবং উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, এই দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা।’
আরও খবর পড়ুন:

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির উদ্যোগ...
১৩ মিনিট আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
২ ঘণ্টা আগে