
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করবে সরকার। পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচারও নিশ্চিত করা হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদেরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শহীদেরা সত্যিকার অর্থে সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না। এই আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আহত ও শহীদ পরিবারের সহায়তার বিষয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত অনেকের জীবনই থমকে গেছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ বা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকেই এখনো চিকিৎসাধীন। এই আহত ব্যক্তি ও শহীদ পরিবারগুলোর পাশে নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতা নিয়ে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ মেয়াদে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জুলাই গ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব অল্প সময়ে সম্পূর্ণ দূর করা সম্ভব নয়, তবুও শহীদদের আত্মত্যাগ এবং তাঁদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর।
জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় আমরা এমন একটি বাংলাদেশ দেখেছি, যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী কিংবা ইসলামপন্থী বলে আলাদা কোনো পরিচয় ছিল না, সবার একটাই পরিচয় ছিল, আমরা ‘বাংলাদেশপন্থী’। আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতা থাকবে; যেখানে আর কোনো গুম, খুন কিংবা মিথ্যা মামলা হবে না। আজকের গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই গণ-আকাঙ্ক্ষাই প্রতিষ্ঠা করতে চাই।

সার নিয়ে চারদিকে সমস্যা হচ্ছে। চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা। এই দুশ্চিন্তার মধ্যে তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল ডিজেলের মূল্যবৃদ্ধি। একলাফে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। আজকের দিনে যন্ত্রনিভর কৃষিতে জমি প্রস্তুত, সেচ দেওয়া, ফসল কাটা, মাড়াইসহ প্রায় সব কাজে জ্বালানি হিসেবে ডিজেল...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ মনোনয়ন পেয়েছে।
১৬ ঘণ্টা আগে
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
১৭ ঘণ্টা আগে
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয় দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে