
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত নানা অপরাধ, বিশেষ করে আলোচিত গুমের মামলাসহ গুরুতর অভিযোগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে চলমান তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনাল সূত্র নিশ্চিত করেছে, তদন্ত সংস্থা খুব দ্রুত সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন টিমের কাছে জমা দেবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্তকাজ শেষ হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজ মঙ্গলবার এ বিষয়ে বলেন, ‘ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেননসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। আশা করছি, শিগগির প্রতিবেদন হাতে পাব।’
আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরে সংঘটিত আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদনও আজ-কালের মধ্যে তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশনে জমা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এসব চাঞ্চল্যকর গুমের মামলায় আসামি হিসেবে নাম রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনসহ আরও বেশ কয়েকজনের।
গুমের মামলার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েকটি গুমের মামলার প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। তিনি উল্লেখ করেন, গুমের মামলার সংখ্যা অনেক হলেও ‘প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই দাখিল হবে, আপনারা নিশ্চিত থাকুন।’ তিনি জানান, যেহেতু এটি একটি জটিল মামলা, সেহেতু খুঁটিনাটি বিষয়গুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।
মো. তাজুল ইসলাম বিচারের প্রক্রিয়া নিয়ে বলেন, ‘প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন—এ ধরনের দুরাশা করে লাভ নেই।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘ন্যায়বিচার সব সময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ এই বাংলাদেশে থাকবে না।’
মোট ৪৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘সব তো আর একবারে হবে না। একটার পর একটা হতে থাকবে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।’ তিনি নিশ্চিত করেন, অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জনগণের প্রত্যাশা পূরণের জন্য সঠিক পথে রয়েছেন। মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচারকাজ সম্পন্ন হবে।’

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৯ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৯ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১৩ ঘণ্টা আগে