
ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় লিখিত বক্তব্যের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়ন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিস্তার বিষয়ে আমরা প্রজেক্ট নিচ্ছি। নদীতে ড্রেজিং করা, পাঁড় বাধানো, পানি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ওই সময় ওই চুক্তি যদি নবায়ন না-ও হয়, তাহলেও চুক্তি কিন্তু অব্যাহত থাকবে।’
মমতা ব্যানার্জি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এটা বলেছেন। মমতা ব্যানার্জির ক্ষোভ যে, ওনার সঙ্গে আলোচনা করে এটা করা হয়নি। উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু উনি ছিলেন না। উনি থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়েই আলোচনা করতাম। অন্তত আমি করতাম।’
তিনি আরও বলেন, ‘আগে যে ফোন নম্বর ছিল...ওনার (মমতা ব্যানার্জি) একটা মোবাইল নম্বর ছিল। নির্বাচনে যখন বিজয়ী হয়েছিলেন তখনো চেষ্টা করেছিলাম, তখন শুনেছিলাম—এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা হলো, কাউকে বাদ দিয়ে হবে না। টেকনিক্যাল গ্রুপ আসবে, আলোচনা করবে, কথা বলবে, তারপর সমঝোতা হবে। মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটা তাঁদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এ ব্যাপারে আমার কোনো নাক গলানোর দরকারও নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। একটা কথা বলতে পারি, ভারতের দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে।’
তিস্তা প্রকল্প প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তিস্তা প্রকল্প করার জন্য ভারত সহযোগিতা করবে। আমাদের যৌথ কমিটি হবে। কীভাবে তিস্তা...এটা শুধু পানি ভাগাভাগির বিষয় না। গোটা তিস্তা নদীটাকে পুনরুজ্জীবিত করে, উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা। যাতে অধিক ফসল হয় নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। এটাই সিদ্ধান্ত। গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা হবে। তাদের টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে এবং এটা হবে।’

দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট দেওয়ার...
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে। তারা (যুক্তরাষ্ট্র) উল্লেখ করেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। গত পাঁচ মাসে সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপেরও
২ ঘণ্টা আগে
জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মহান মুক্তিযুদ্ধের চেতনারই বর্ধিত ও ধারাবাহিক প্রবাহ। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছিল, জুলাইয়ের গণ-অভ্যুত্থান সেই চেতনাকেই নতুন প্রজন্মের
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন করে বিনিয়োগে উৎসাহ দিতে ভ্রমণ সতর্কতা (টুরিস্ট অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে ওয়াশিংটন।
৪ ঘণ্টা আগে