
বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সহজ, সাশ্রয়ী ও হয়রানিমুক্ত করতে যৌথ উদ্যোগে কাজ করবে বাংলাদেশ ও গালফ হেলথ কাউন্সিল। এ লক্ষ্যে গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং দুই পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকাকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া ব্যয়সাধ্য ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু মেডিকেল সেন্টার নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায় করছে, সময়মতো টেস্ট রিপোর্ট আপলোড করছে না এবং প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানি করছে। গালফ হেলথ কাউন্সিলের বাংলাদেশে কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
ড. নেয়ামত উল্যা প্রস্তাব করেন, গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠন করে প্রত্যেক পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হোক। এ ছাড়া মেডিকেল সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তাৎক্ষণিকভাবে জানানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি।
তিনি আরও বলেন, কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর সুষ্ঠু তদারকির জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মাঠপর্যায়ের অফিসগুলোকেও সম্পৃক্ত করা যেতে পারে।
গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াকে সহজ ও কম খরচে সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
তিনি বলেন, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তদারকি বাড়াতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।
বৈঠকে বিদেশগামী কর্মীদের হয়রানি রোধে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়ে দুই পক্ষ একমত হয়।
গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক বাংলাদেশের দেওয়া প্রস্তাবসমূহ কাউন্সিলের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপনের আশ্বাস দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে