আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন (রিমি) ও তাঁর স্বামী মোশতাক হোসেনের আয় ও সম্পদ বেড়েছে বহুগুণ। গত ১০ বছরে দুজনই কোটিপতি হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
রিমির হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ২০১৩ সালে রিমির নগদ ১৯ লাখ ৩৯ হাজার ৫৭ টাকা এবং তাঁর স্বামীর ১৪ লাখ ৪১ হাজার ১০৪ টাকা ছিল। ২০১৮ সালে রিমির নগদ অর্থ বেড়ে হয় ৬৩ লাখ ২৩ হাজার ১৪৩। তার স্বামীর নগদ অর্থ কমে হয় ২ লাখ ৫৯ হাজার ১৬৯ টাকা। তবে এবারের হলফনামা অনুযায়ী রিমির নগদ ১ কোটি ১০ লাখ ৬৫ হাজার ৭৫৮ এবং তাঁর স্বামীর আছে ১ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৩৬০ টাকা।
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের পরিচালক হিসেবে রিমি বার্ষিক ভাতা পেতেন ১২ লাখ টাকা। ২০১৮ সালে তিনি ওই আয়ের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে বার্ষিক ভাতা পেয়েছেন ২২ লাখ ৯৩ হাজার ২০৫ টাকা।
এবারের হলফনামা অনুযায়ী দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের পরিচালক হিসেবে সম্মানী বাবদ রিমির বার্ষিক আয় ৭ লাখ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া রাজধানীর ধানমন্ডির ফ্ল্যাট ভাড়া থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা আয়। এ ছাড়া শেয়ার, সঞ্চয়, ব্যাংক আমানতের সুদ বাবদ ১ হাজার ৪৭৬ টাকা আয় করেন। সংসদ সদস্য হিসেবে পারিতোষিক ও ভাতা বাবদ ২৩ লাখ ২২ হাজার ৫৯৫ টাকা আয় করেন। কাপাসিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে সম্মানী বাবদ আয় করেন ৬ লাখ ৫০ হাজার ৬৮৮ টাকা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
৩ ঘণ্টা আগে
গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতা এড়াতে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির ক্ষেত্রে এবার হরমুজ প্রণালির পরিবর্তে লোহিত সাগরের বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।
১৩ ঘণ্টা আগে