
যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহ করুক। দেশটির প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার জোয়েল বি ভাওয়েল ঢাকায় তাঁর দুদিনের সফরে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
মার্কিন এই শীর্ষ সামরিক কর্মকর্তা ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও যৌথ কার্যক্রমের সামর্থ্য বাড়াতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের কথা বলা হয়েছে।
জেনারেল জোয়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পেশাদার সামরিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারির প্রশংসা করে জোয়েল বলেন, নিরাপত্তার দিক থেকে পারস্পরিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে যে পেশাদার মনোভাব দেখাচ্ছে, জেনারেল জোয়েল তার প্রশংসা করেন।
বাংলাদেশ সামরিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কী ধরনের সহায়তা দিতে পারে, সে বিষয়েও তিনি আলাপ করেন। চলতি বছর গ্রীষ্মে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার মহড়ার বিষয়েও তিনি আলাপ করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, পিএসওর সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিকসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং সামরিক সহযোগিতার বিষয়গুলো এসেছে।

সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
৪ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
৪ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
৫ ঘণ্টা আগে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট...
১৩ ঘণ্টা আগে