
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেট্রোরেলকে যোগাযোগ ব্যবস্থার ‘ব্যাকবোন (মেরুদণ্ড)’ হিসেবে ধরে ভবিষ্যতে জনবহুল এলাকায় মনোরেল চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। রাজধানীতে মনোরেল, মেট্রোরেল ও বাস—এই তিন খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিত আধুনিক গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী আজ রোববার বিকেলে রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রা করে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় অদূর ভবিষ্যতে যোগাযোগ খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে জনগণের জন্য কম সময়ে, আরামদায়ক ও মনোরম পরিবেশে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যাবে। তিনি বলেন, মেট্রোরেল একটি সফল ও যাতায়াতবান্ধব প্রকল্প হিসেবে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। এই সাফল্যের পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রকল্প ব্যয় ও চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের অর্থের অপচয় রোধ করে এবং প্রকল্পের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস না করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চুক্তির ন্যায্যতা, ব্যয়ের যৌক্তিকতা এবং ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার মধ্যে দ্রুত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে সাধারণ মানুষ এসব প্রকল্পের সুফল পায়। তিনি আরও বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধুনিক ও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও পাল্টা যুক্তির ঘটনা ঘটেছে।
৬ মিনিট আগে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ-সরবরাহ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
১ ঘণ্টা আগে
নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট দূর করতে ঢাকার কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ফেরাতে ‘শুদ্ধি অভিযান’ এবং আগামী আগস্ট মাসের শেষ নাগাদ বহুল প্রতীক্ষিত রূপপুর পারমা
১ ঘণ্টা আগে
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলে তার একটা ব্যাংক লাগবে। এমপি ও নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কমায় ফেলতে হবে।
১ ঘণ্টা আগে