জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বড় মনোবিজ্ঞানী ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) বাঙালিদের খুব ভালো করে চিনেছিলেন। তাঁর মতো মনোবিজ্ঞানী খুবই কম ছিল। তিনি শুধু রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী নন—তিনি ছিলেন একজন বড় মনোবিজ্ঞানী। তিনি হাজার বছরের বাঙালির লালিত স্বপ্নকে ধরতে ও আত্মস্থ করতে পেরেছিলেন। সেই সঙ্গে স্বপ্নকে বাস্তবায়ন করতে যে সাহস দরকার সেটি তিনি বাঙালির মাঝে ছড়িয়ে দিতে পেরেছিলেন বলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত মনোবিজ্ঞান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
‘মানবকল্যাণে মনোবিজ্ঞান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘শিক্ষার্থী ও সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দুই জন কাউন্সেলিংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন। পাশাপাশি প্রতিটি জেলায় অন্ততপক্ষে একজন করে বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট (মনোবিজ্ঞানী) নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের মনজাগতিক সমস্যার সমাধান অন্য অসুস্থতার সমাধানের মতো নয়। আমাদের সমাজে চোখে চশমা পরলে কারও কাছে সমস্যা হয় না। কিন্তু কানের সমস্যার জন্য কেউ হেয়ারিং লাগাতে সমস্যাবোধ করেন। যার কারণ সামাজিক একটা ট্যাবু আছে যেখানে কানে কম শুনতে পাওয়াকে দুর্বলতা মনে করা হয়। ট্যাবু ভাঙতে সহযোগিতা করার জন্য সাইকোলজিস্টদের এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম রওশন আলি, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ, পিরোজপুর বিএসএমআরইউ অ্যান্ড টি–এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুল্লাহ ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মো. আবু কাওসার প্রমুখ।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শামসুদ্দিন ইলিয়াস।
সকালে দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঈদুল ফিতর সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরার পর্যটন স্পটগুলো। শেষ হয়েছে ধোয়ামোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বিশেষভাবে সাজানো হয়েছে সুন্দরবন-সংলগ্ন আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার ও দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র। পাশাপাশি মোজাফফর গার্ডেনসহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রও...
৪ ঘণ্টা আগে
‘নিজে এক বেলা না খাইলেও সমস্যা নাই, কিন্তু বাড়িত তো কিছু না কিছু পাঠাইতেই অইব। বাড়িত ঈদের পোশাক তো দিতে অইব। আমার লাইগা কিছু লাগে না, বাড়ির মানুষগুলা ভালো থাকলেই অয়। নিজে কষ্টে থাকলেও মায়রে কষ্ট দিবার পারি না।’ চোখে-মুখে ক্লান্তির ছাপ নিয়ে কথাগুলো বলছিলেন রডমিস্ত্রি আরিফ হোসেন।
৪ ঘণ্টা আগে
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক হতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে ট্রান্সশিপমেন্ট (ট্রেন পরিবর্তন) ব্যবস্থা চালু করেছে রেলওয়ে।
৬ ঘণ্টা আগে
ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায়...
৯ ঘণ্টা আগে