Ajker Patrika

২৩৫ ইউনিটে ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, ভুক্তভোগীর কাছে দুঃখপ্রকাশ মন্ত্রীর

আজকের পত্রিকা ডেস্ক­
২৩৫ ইউনিটে ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, ভুক্তভোগীর কাছে দুঃখপ্রকাশ মন্ত্রীর
ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

মাগুরায় এক আবাসিক গ্রাহককে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার বিদ্যুৎ মন্ত্রীর জরুরি নির্দেশনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

দায়িত্বে ‘অমার্জনীয় গাফিলতির’ অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অস্বাভাবিক এই বিদ্যুৎ বিলের বিষয়টি ছড়িয়ে পড়ার পর তা বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার পরপরই মন্ত্রী নিজে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে সরাসরি মোবাইল ফোনে কথা বলেন।

ফোনালাপে মন্ত্রী ওই ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর ফলে সৃষ্ট মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের’ জন্য গ্রাহকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি গ্রাহককে আশ্বস্ত করে জানান, ইতিমধ্যে ভুয়া বিলটি সংশোধন করে সঠিক কাগজ পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো অনিয়ম বা সমস্যা হলে তা সরাসরি কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাহককে অনুরোধ করেন মন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত