
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের, আর ঢাকার বাইরে ৮ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮১৮ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৪ হাজার ৫২ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১৩৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৬১ হাজার ৪৮৯ জন এবং ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৬ হাজার ৯৬৯ জন এবং ঢাকার বাইরে ৬৬ হাজার ৪৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৬৪৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।
জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন এবং আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বেরর ৪ দিনে মারা গেছেন ৫৩ জন।

মাগুরায় এক আবাসিক গ্রাহককে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি
৫ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
২৫ মিনিট আগে
গত ২৪ আগস্ট হাইকোর্ট নুসরাত হত্যা মামলায় রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে সাজা কমিয়ে ৪ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
অর্ন্তবর্তী সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও এর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে আলোচনায় কয়েকজন সাংবাদিক উচ্চকক্ষের বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগে