
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার ৮০৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
এর আগে এই মামলায় গত ৯ এপ্রিল ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন–পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনই গ্রেপ্তার রয়েছেন।
এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিভূতিভূষণ রায়। তাঁরা প্রত্যেকেই পলাতক রয়েছেন।

ইসির সিনিয়র সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় ৩ মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতি সময় প্রয়োজন হয়।
৩৮ মিনিট আগে
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কমেছে। তবে উগ্রবাদী তৎপরতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বদা সতর্ক রয়েছে।
১ ঘণ্টা আগে