
রাজধানীর মতিঝিল, ফার্মগেট, মিরপুরে মেট্রোরেল স্টেশনে এবং আশুলিয়ায় সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। ফলে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বলেন, উল্টো রথযাত্রার দিন মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতরে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ ছাড়া আশুলিয়ায় এক দুষ্কৃতকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে একইভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে থাকতে পারে। কারা এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কমেছে। তবে উগ্রবাদী তৎপরতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বদা সতর্ক রয়েছে।

ইসির সিনিয়র সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতি সময় প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।
১ ঘণ্টা আগে
সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কেন জামিন দেওয়া হলো —এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্ত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চান না। তবে সার্টিফায়েড কপি সংগ্রহ করে বিষয়টি পর্যালোচনা এবং জামিন বাতিলের আবেদন করতে ল ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে