
নাশকতা চালানোর মতো ‘মুরোদ’ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একে তো নিষিদ্ধঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে। এর বেশি তো দেখি না।’
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্ব দিয়ে কাজ করছে।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার রোববার বিকেলে জানতে পেরেছে। ইউএইর আদালত তাঁকে দেশত্যাগ না করার শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল ফার্ম) অবহিত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সচিব ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে, তার প্রত্যয়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের নিয়োজিত ল ফার্মকে বেনজীর আহমেদের প্রত্যাবর্তন- সংক্রান্ত (রিপ্যাট্রিয়েশন) প্রয়োজনীয় নথি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আদালতের মাধ্যমে দ্রুত তার জামিন বাতিল করা যায়।

ইসির সিনিয়র সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা প্রস্তুতি সময় প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা) অনুদানের ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কমেছে। তবে উগ্রবাদী তৎপরতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বদা সতর্ক রয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কেন জামিন দেওয়া হলো —এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্ত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করতে চান না। তবে সার্টিফায়েড কপি সংগ্রহ করে বিষয়টি পর্যালোচনা এবং জামিন বাতিলের আবেদন করতে ল ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে