
একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ মঙ্গলবার তিনি এ চিঠি পাঠান।
সিইসিকে দেওয়া চিঠিতে নুর লেখেন, ‘আমরা জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের অপসারিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও তাঁর অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশও নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পাওয়া অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি ছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনাসদস্য ও থানা-পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। ইসি সচিব শফিউল আজিম অফিসে না আসায় নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন ভবনের নিচতলায় অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ইসি সচিব অফিসে আসেননি। অফিস করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বেলা ১টার দিকে অফিস ত্যাগ করেন। তাই ইসির অতিরিক্ত (চুক্তি বাতিল) সচিব অশোক কুমার দেবনাথ নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, যে কয়টি নতুন দলের প্রতিনিধিরা এসেছিলেন, তাঁদের কথা শুনেছি। সে হিসেবে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে।
রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা ইসিতে আসেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা-চক্রের আয়োজন করেছেন। খলিলুর রহমানের এ সরকারি সফরকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
১০ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
১৭ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১৭ ঘণ্টা আগে