
চীনে কাঁঠাল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চীনে বাংলাদেশি কাঁঠাল খুব জনপ্রিয়। দেশটিতে কাঁঠাল রপ্তানিতে চুক্তি হয়েছে সাম্প্রতিক সফরে।
আজ বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আগমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কামরুল হাসান প্রশ্নে বলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন হয়। বড় বাজার রয়েছে। জাতীয় অর্থনীতিতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।
উত্তরে প্রধানমন্ত্রী গত মাসে মালয়েশিয়া ও চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘কিছুদিন আগে আমি চীন সফরে দেশটির সঙ্গে চুক্তি সই করেছিল। আমাদের দেশের যে কাঁঠাল এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ তারা খুব পছন্দ করে কাঁঠাল। বাংলাদেশ থেকে ইনশআল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রপ্তানি করব।’
প্রধানমন্ত্রী আরও জানান, চীন সফরের আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনায় ডুরিয়ান ফলের প্রসঙ্গ ওঠে। ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া প্রতি বছর প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের ডুরিয়ান চীনে রপ্তানি করে। মালয়েশিয়া যদি ডুরিয়ান রপ্তানি করে এত বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, তাহলে বাংলাদেশও কাঁঠাল রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আগে একটি আনারস প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করা হলেও সেটি বর্তমানে বন্ধ রয়েছে। সরকার কারখানাটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তবে সেখানে পৃথক কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
১৩ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
১৩ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
১৫ ঘণ্টা আগে