
জাতীয় সংসদ অধিবেশনে তিন মন্ত্রীর অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর পর্বের মাঝপথে স্থগিত করে দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বুধবার আসরের বিরতির পর অধিবেশনের শুরুতে এ কার্যক্রম স্থগিত করেন তিনি।
সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হয়। যেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের প্রশ্নোত্তর ছিল।
তবে আসরের বিরতির আগে এই তিন মন্ত্রী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
আসরের বিরতির পরে ৫টা ২৬ মিনিটের দিকে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সভাপতির আসনে বসে দুই মিনিট নীরব ছিলেন। এ সময় তিনি মন্ত্রীদের আসনে তাকিয়ে থাকেন।
৫টা ২৮ মিনিটে ডেপুটি স্পিকার বলেন, এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন-জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তারা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্নোত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী কার্যবিধি ৭১-এর জনগুরুত্ব কার্যবিধি সম্পর্কে যাচ্ছি।
যদিও পরে সংশ্লিষ্ট মন্ত্রীদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে উপস্থিত হতে দেখা গেছে।
এর আগে বেলা দুপুর সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর শুরু করেন স্পিকার। আসরের বিরতির আগে সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরও একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। পরে আসরের বিরতি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, আসরের বিরতির পর আবার প্রশ্নকালের অবশিষ্ট অংশ চালু হবে।

রাজধানীর প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালু হওয়ার পর এর যাত্রীসংখ্যা দ্রুত বেড়েছে। তবে এক জরিপে দেখা গেছে, এই ট্রেনের যাত্রীদের বেশির ভাগই এসেছেন সিটি বাস থেকে। ব্যক্তিগত গাড়ি রেখে ট্রেনে চড়ার মানুষের সংখ্যা এখনো নগণ্য।
৬ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩১৮টি প্রায় দুই বছরেও উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে ১১২টি চায়না রাইফেলও রয়েছে।
৭ ঘণ্টা আগে
বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
১০ ঘণ্টা আগে
৩০ মে সকাল ১০টা। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন এ খবর জনসাধারণ সবেমাত্র জানতে শুরু করেছে। তবুও সার্কিট হাউসের আশপাশে কৌতূহলী জনতা দেখা গেল না। সকালের দিকে খবর পেয়ে জেলা কমিশনার, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থল এক ঝলক দেখে...
১০ ঘণ্টা আগে