
যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম বলে দাবি করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
পিএসসির চেয়ারম্যান বলেন, ‘যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
‘যদি কোনো অভিযোগের প্রমাণ মেলে, তাহলে আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’ জানিয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘ব্যক্তিগতভাবে অনেকে প্রশ্ন বানিয়ে ফেসবুকে আপলোড করেন এবং সেটিকে পিএসসির প্রশ্ন দাবি করেন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সিআইডি থেকে কোনো প্রতিবেদন পাইনি, তাই আনুষ্ঠানিকভাবে কোনো সাসপেন্ড লেটার তৈরি করা হয়নি। গ্রেপ্তার দেখানোর সঙ্গে সঙ্গেই তাঁদের সাসপেন্ড লেটার দেওয়া হবে।’
পিএসসির গাড়িচালক আবেদ আলীর বিষয়ে সোহরাব হোসাইন বলেন, ‘যে প্রক্রিয়ায় প্রশ্ন নির্ধারণ ও সাপ্লাই করা হয়, সেখানে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে এই কার্যক্রমের সঙ্গে যেহেতু অনেকে জড়িত থাকেন, তাই শতভাগ নিশ্চিতভাবেও বলা যায় না।’
রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যদি প্রমাণিত হয়, তবে সেটি বাতিল করা হবে। তবে পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব আব্দুল আলীম খানকে। আর কমিটির সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং সদস্যসচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।’
গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত রোববার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এদিকে আজ মঙ্গলবার সকালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীদের দাবি, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা ৫ জুলাই অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাই এই পরীক্ষা বাতিল করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য এখন নিরাপদ ঘোষণা করেছে...
১৭ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন...
৩৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে
৪১ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত ৫ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন...
১ ঘণ্টা আগে