
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। সরকার তাঁদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দগ্ধদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন, তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না।’
রাসায়নিক গুদাম অপসারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে, এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
এ সময় ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ফায়ার সার্ভিসের তিন সদস্যের শরীরের ৪০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় সবাই আশঙ্কাজনক। তাঁদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।’
পরিচালক আরও বলেন, ‘দগ্ধদের দেশের বাইরে নিয়ে গেলে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। এ জন্য আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
টঙ্গীর এ ঘটনায় আলআমিন হোসেন বাবু নামে আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। আলআমিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

হামের মতো টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার সব বিশেষ সহকারী...
২ ঘণ্টা আগে
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারগুলোর ভুল ব্যবস্থাপনা ও নীতিগত ব্যর্থতাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাম-রুবেলার বিশেষ টিকা দেওয়ার কর্মসূচি সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ সাড়ে ৫ বছর যাবত হয়নি। ফলে নতুন জন্ম নেওয়া শিশুসহ অন্যরা
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
৪ ঘণ্টা আগে