
তিন দিনের শুভেচ্ছা সফর শেষে রুশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ত্রিবুৎস ও অ্যাডমিরাল প্যানতেলেভ এবং জ্বালানিবাহী ট্যাংকার পেচেঙ্গা আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুশ জাহাজ তিনটি গত ১২ নভেম্বর বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজ তিনটির অধিনায়কেরা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সফররত জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর যুদ্ধকৌশলবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস এবং নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি রুশ নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ও বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জাহাজ তিনটি বাংলাদেশ ত্যাগ করার সময় বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। রাশিয়ার জাহাজগুলোর এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে বাংলাদেশ।
ঢাকা রুশ দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, এর আগে শেষবার বাংলাদেশে রুশ নৌবহর মোতায়েন করা হয়েছিল ৫০ বছর আগে। রুশ প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রনের চট্টগ্রাম বন্দর সফর রাশিয়া-বাংলাদেশ সম্পর্কে একটি বিশাল মাইলফলক।

আসন্ন ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
৯ ঘণ্টা আগে
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত (প্যানিক) না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল...
১২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদরের একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং এ ধরনের মব সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।
১৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাতি হিসেবে যদি ওপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ ওপরে উঠতে পারবে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে—তেল নাই। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেলের সাপ্লাই কম।’
১৭ ঘণ্টা আগে