এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদন অনুযায়ী সাহস্রাধিক ব্যাংক হিসেবে ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা রয়েছে।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার বিভিন্ন হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
এর আগে গত বছরের ৭ অক্টোবর এস আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ তাঁর পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।
এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। এরপর ২৩ ফেব্রুয়ারি তাঁদের ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। ১০ মার্চ এস আলমের ১ হাজার ৬ বিঘা জমি ক্রোকের আদেশ দেন আদালত। এ ছাড়া ৯ এপ্রিল তাঁর ৯০ বিঘা জমি ক্রোকের আদেশ দেওয়া হয়। একই দিন আদালত তাঁর ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের আরও সম্পদের তথ্য পাওয়া যেতে পারে।

বাংলাদেশ সৌদি আরবে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে শেয়ার করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানায়।
১ ঘণ্টা আগে
কোন যুক্তিতে বাজারে মাল্টার দাম প্রতি কেজি ৫২০ টাকা পর্যন্ত উঠছে, ব্যবসায়ীদের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আমদানি পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত কোথায় কত খরচ ও মূল্য যোগ হচ্ছে, তা দ্রুত খতিয়ে দেখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে নির্দেশ...
১ ঘণ্টা আগে
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কয়েক সপ্তাহ ধরে ১২ কেজি ওজনের এলপি গ্যাসের সিলিন্ডার বাজারে নির্ধারিত দামের চেয়ে সর্বোচ্চ ১ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। দফায় দফায় বৈঠক করেও সরকার কারসাজিতে হস্তক্ষেপ করতে পারেনি। এই পরিস্থিতিতে অক্টোবর মাসের জন্য আজ রোববার এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করা হবে।
৩ ঘণ্টা আগে