
দেশে গত বছর অন্তত ১২৪ শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতনের ৩০৮টি ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শিশু অধিকারবিষয়ক সংগঠন ‘শিশুরাই সব’-এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খবর বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে গড়ে প্রতি মাসে প্রায় ১১টি শিশুহত্যার ঘটনা ঘটেছে। হত্যার শিকার শিশুদের মধ্যে ছেলে ও মেয়ের সংখ্যা প্রায় সমান। নিহত ১২৪ শিশুর মধ্যে ৫৯ জন ছেলে এবং ৬৩ জন মেয়ে। দুই শিশুর লৈঙ্গিক পরিচয় জানা যায়নি।
ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ শিশু হত্যা গ্রামাঞ্চলে ঘটেছে। এসব ঘটনার পেছনে পারিবারিক কলহ ও জমিজমাসংক্রান্ত বিরোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শহরাঞ্চলে সংঘটিত শিশুহত্যার বেশির ভাগ ঘটনা প্রকাশ্য স্থান বা জনপরিসরে ঘটেছে।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি শিশুহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে নিহতের সংখ্যা ৩৮। অন্যদিকে সিলেট ও বরিশাল বিভাগে পাঁচটি করে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা সর্বনিম্ন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ৬ বছর বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বয়সের ৬৪টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর একটি বড় অংশই পরিচিত ব্যক্তিদের হাতে নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের ওপর সংঘটিত যৌন নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রেও অধিকাংশ অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি, যেমন পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক। উল্লেখযোগ্যসংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে।
সংস্থাটির আহ্বায়ক লায়লা খন্দকার বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব স্তরে শিশু সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আইন, নীতি ও সেবাগুলোকে শিশুদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
লায়লা খন্দকার বলেন, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ জরুরি।

তথ্যের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বস্তুনিষ্ঠতা। তাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়ে তুলতে অপতথ্য মোকাবিলায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
২ ঘণ্টা আগে
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
৬ ঘণ্টা আগে
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের নয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো মিসকন্ডাক্টের অভিযোগ ওঠে, সেটি দেখার বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।
৬ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সরকারনির্ধারিত ভাড়ার বাইরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে দেশের মালিক সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে