
অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। সেই নির্দেশের সঙ্গে সালাম ব্যাপারী, তাঁর স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম, অরগানাইজড ক্রাইমের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত সালাম ব্যাপারী, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে বলে জানা যায়।
অর্থ পাচারের ঘটনাটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধসহ অভিযুক্ত ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তথ্য সরবরাহের জন্য যথাযথ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের আদালতের আদেশ দেওয়া আবশ্যক।
আরও পড়ুন:

দূষণ নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বায়ু, পানি ও বর্জ্য দূষণ কমাতে সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনে যুক্তরাজ্যের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।
২৭ মিনিট আগে
জাতীয় সংসদে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন এমন সংসদ সদস্যদের (এমপি) বেসরকারি সদস্য বলা হয়। তাঁরা যেসব বিল পেশ করেন, তা বেসরকারি বিল হিসেবে পরিচিত। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম সংসদ থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত বেসরকারি সদস্যদের উপস্থাপিত ৯টি বিল পাস হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২১ জুন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই তারিখ ধার্য করেন।
৩৩ মিনিট আগে
হাওরাঞ্চলে সাম্প্রতিক বোরো ধানের মহাবিপর্যয় ও মৎস্যসম্পদ ধ্বংসকে প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ভুল কৃষিনীতি ও অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট মনুষ্যসৃষ্ট দুর্যোগ। হাওর রক্ষায় সমন্বিত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ না করলে দেশের খাদ্য ও আমিষ নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।
৪১ মিনিট আগে