রাজস্ব আয় বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে নদীবন্দর এলাকায় পণ্য ওঠানামায় পর্যায়ক্রমে অটোমেশন চালু এবং নৌপথের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এসব নির্দেশনা দেন।
সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম সংস্থার রাজস্ব বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে ড্রেজিং কার্যক্রম, নৌপথের নাব্যতা রক্ষা, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আহরণ, নৌ-নিরাপত্তা এবং সেবার ডিজিটাল রূপান্তরের অগ্রগতি তুলে ধরা হয়।
সভায় প্রতিমন্ত্রী ও সচিব বিআইডব্লিউটিএকে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—ব্যয়-সাশ্রয়ীভাবে অগ্রাধিকারভিত্তিক ড্রেজিং পরিচালনা, নৌপথে বয়া, বাতি, বিকন ও নৌচিহ্ন আরও দৃশ্যমান করা, অনিষ্পন্ন ঘাটের ইজারা দ্রুত সম্পন্ন করা, ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করে রাজস্ব বৃদ্ধি, নদীবন্দরে পণ্য ওঠানামায় অটোমেশন চালু, নৌযানের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া।
সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বিআইডব্লিউটিএকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একই সঙ্গে নতুন রাজস্ব উৎস সৃষ্টি এবং বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাকসু সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না বানানোর দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এটি জানিয়েছে তারা।
৪ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
৯ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচন সাতটি ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।
১ ঘণ্টা আগে
নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব
১ ঘণ্টা আগে